মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঢাকায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় মির্জাপুরে তানভীর নামে এক ছাত্রের মৃত্যু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় টাঙ্গাইলের মির্জাপুরের তানভীর আহমেদ নামের এক ছাত্র মারা গেছে। সে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। সে মির্জাপুর উপজেলার উয়ার্শী ইউনিয়নের নগরভাত গ্রামের নয়াপাড়ার ব্যবসায়ী রুবেল মিয়ার বড় ছেলে।

জানা গেছে, ইলাস্টিক ব্যবসায়ী রুবেল মিয়া পরিবার নিয়ে গত ১০ বছর যাবৎ উত্তরায় ভাড়া বাসায় বসবাস করেন।

তার দুই ছেলে। সে সুবাদে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বড় ছেলে তানভীর আহমেদকে অষ্টম শ্রেণিতে আর ছোট ছেলে তাসরিফ আহমেদকে তৃতীয় শ্রেণিতে ভর্তি করান। প্রতিদিন দুপুর ১২টায় স্কুল ছুটি হলেও অনেকেই বিদ্যালয়ে কোচিং ক্লাস করে। সোমবার (২১ জুলাই) দুপুর ১২টায় স্কুল ছুটি হলে তাসরিফ আহমেদ অভিভাবকের সঙ্গে বাড়ি ফেরেন।
কোচিং ক্লাস করার জন্য তানভীরসহ অনেকেই বিদ্যালয়ে থেকে যায়।পরে দুপুরে স্কুলের একটি ভবনে বিমান বিধ্বস্ত হয়। এতে তানভীরসহ অনেকেই হতাহত হয়। খবর পেয়ে অভিভাবকরা স্কুলে গিয়ে তাদের সন্তানদের খুঁজে পেতে ছোটাছুটি করতে থাকে।

তানভীর আহমেদের চাচাতো নানা আব্দুস সালাম বলেন, দুই নাতি তানভীর ও তাসরিফ একই স্কুলের অষ্টম ও তৃতীয় শ্রেণিতে লেখাপড়া করে। তাসরিফ বাড়িতে গেলেও তানভীর মারা গেছে।

আইনজীবীর সহকারী মো. আরিফ মোল্লা বলেন, তানভীরের বাবা রুবেল আমার বাল্যবন্ধু। ১০ বছর আগে পরিবার নিয়ে ঢাকায় গিয়ে ব্যবসা শুরু করেন তিনি।

নিহত তানভীরের চাচাতো ভাই সাইফুল ইসলাম জানান, তানভীরের মরদেহ জাতীয় বার্ন ইনস্টিটিউটের মর্গে রয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102