মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মির্জাপুরে কবরস্থান থেকে ছয়টি কঙ্কাল চুরি

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ২৬৪ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মির্জাপুরে কবরস্থান থেকে ছয়টি কঙ্কাল চুরি হয়েছে। সোমবার (২৮ জুলাই) রাতের কোনো এক সময় উপজেলার গোড়াই ইউনিয়নের পথহারা-বেত্রাসিন গ্রামের সামাজিক কবরস্থান থেকে এসব কঙ্কাল চুরি হয়।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার গোড়াই ইউনিয়নের পথহারা-বেত্রাসিন সামাজিক কবরস্থানের প্রধান ফটকে নির্মাণকাজ চলছে। মঙ্গলবার সকালে নির্মাণ শ্রমিকরা কবরস্থানে কাজে গিয়ে ১২টি কবর খোঁড়া অবস্থায় দেখতে পান যার ভেতর মৃতের কঙ্কাল ছিল না।

এর মধ্যে এক বছর আগে মারা যাওয়া তিন নারী এবং দুই বছর আগে মারা যাওয়া তিন পুরুষের।পথহারা গ্রামের আব্দুল লতিফ বলেন, দুই বছর আগে তার চাচা সলিম উদ্দিন মারা যান। সোমবার রাতে ছয়টি কঙ্কালের সঙ্গে তার চাচার কঙ্কালও চুরি হয়েছে।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, কঙ্কাল চুরির বিষয়টি থানায় কেউ জানায়নি।

তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102