মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ০২ মে ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

মধুপুরে দাদিকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠে নাতনির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৫৪৭ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে বৃদ্ধ দাদিকে বাঁচতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ মারা গেছেন পপি খাতুন(২২) নামের এক নাতনি।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে মধুপুর উপজেলার অরণখোলা ইউনিয়নের জলছত্র এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। নিহত পপি খাতুন ওই গ্রামের জুয়েল মিয়ার স্ত্রী। তিনি দুই বছরের শিশু সন্তানের জননী।

প্রতিবেশী মারুফ হোসেন জানান,, দুপুরের দিকে বাড়ির উঠানের উপর দিয়ে থাকা তারে বিদ্যুতের সংযোগ থাকায় সেই তারে জড়িয়ে দাদি আয়মনা বেগম আটকে যান। তাকে রক্ষায এগিয়ে আসেন নাতনি পপি। দাদিকে বিদ্যুৎস্পৃষ্ট থেকে ছাড়িয়ে তিনি আটকে যান।

সেখান থেকে উদ্ধার করে মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে এই ঘটনার পর আবারো তারে স্পর্শ লেগে বিদ্যুতায়িত হয়ে আহত হয়েছেন আরেক স্বজন খাদিজা( ৩৭) নামের অপর নারী। আহত দুই নারী চিকিৎসাতে স্বাভাবিক হয়ে উঠেছেন

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102