মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মির্জাপুরে ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৬৩১ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মির্জাপুরে ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের উত্তর পেকুয়া আব্দুর রাজ্জাকের বাড়ির পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট, একটি এপাচি মোটরসাইকেল, ৩০ হাজার ৮১০ টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেফতার দুই মাদক ব্যবসায়ী হলেন- বাঁশতৈল ইউনিয়নের উত্তর পেকুয়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রনি মিয়া (২৪) ও সখিপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের বহুরিয়া গ্রামের মহর আলী মিয়ার ছেলে মো. সজিব (২০)।

পুলিশ জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রনি মিয়া ও সজিবের নিকট থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় তাদের কাছ থেকে ইয়াবা বিক্রির নগদ ৩০ হাজার ৮১০ টাকা একটি এপাচি মোটরসাইকেল ও দুটি মোবাইল উদ্ধার করা হয়।

মির্জাপুর থানা উপ-পরিদর্শক (এসআই) মোকলেছুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গ্রেফতারকৃতদের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102