মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধনবাড়ীতে সড়ক ‍দুর্ঘটনায় তিনজন নিহত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ২৪২ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের ধনবাড়ীতে পিকআপের ধাক্কায় মোটরসাইকেলে আরোহীসহ তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) ভোরে উপজেলার বিলাসপুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জামালপুরের মেলান্দহ উপজেলার চরপালিশা গ্রামের মো. জিনাত আলীর ছেলে মো. আল আমীন (৩০), মো. আমিনুল ইসলামের ছেলে মো. স্বপন মিয়া (৩৫) ও জামালপুর সদরের হাসিল মনিকাবাড়ি গ্রামের মৃত নুর ইসলামের ছেলে মো. জুয়েল (৩২)। এ ঘটনায় ময়মনসিংহ সদরের পান্ডাপাড়া গ্রামের মো. সাইদুল ইসলামের মো. সানী (১৮) আহত হয়েছেন।

ধনবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, “জামালপুরগামী একটি পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কা লাগায় এ দুর্ঘটনা ঘটে। এতে পিকআপচালক ও মোটরসাইকেলের দুই আরোহীসহ ঘটনাস্থলে তিন জন নিহত হন।”

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102