মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:০৬ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

টাংগাইলে এটিএন বাংলার ক্যামেরা পারসনকে পিটিয়ে হত্যার চেষ্টার অভিযোগ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ২৭১ বার পড়া হয়েছে

হাডুডু খেলাকে কেন্দ্র করে টাঙ্গাইলে এবার এটিএন বাংলার ক্যামেরা পারসন সুজন মিয়াকে পিটিয়ে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে।

শুক্রবার (৮ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার চর পাকুল্যা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাতে আহত সুজন মিয়া টাঙ্গাইল সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

লিখিত অভিযোগে জানা যায়, শুক্রবার বিকেলে জলার চর পাকুল্যা গ্রামে হাডুডু খেলা চলছিল। এসময় সুজন মিয়া খেলার নিউজ কাভার করছিলেন। এক পর্যায়ে খেলার রেফারির ছেলে রোমান সুজনকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। সুজন এর প্রতিবাদ করলে রোমান প্রথমে মুখে এলোপাথাড়ি কিল ও ঘুসি মারেন। পরে আরও কয়েকজন মিলে সুজনকে বাঁশের লাঠি দিয়ে এলোপাথাড়ি শরীরের বিভিন্ন স্থানে পেটাতে থাকেন। এসময় সুজনের গলায় থাকা স্বর্ণের ছিনিয়ে নেন তারা। পরে স্থানীয়দের সহযোগিতায় টাঙ্গাইল সদর হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন সুজন।

এ ব্যাপারে এটিএন বাংলার ক্যামেরা পারসন সুজন মিয়া বলেন, খেলার নিউজ কাভারের এক পর্যায়ে হঠাৎ করেই আমাকে হত্যার উদ্দেশ্যে পিটিয়ে আহত করা হয়েছে। বিষয়টি আমার পূর্ব পরিকল্পিত মনে হয়েছে। এক পর্যায়ে আমাকে হত্যা করে মরদেহ গুম করে ফেলার হুমকি দেয় তারা। আমি এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি দোষীদের গ্রেফতারের দাবি করছি।

এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে বৃহস্পতিবার রাত ৮টার দিকে গাজীপুর মহানগরীর চান্দানা চৌরাস্তায় মসজিদ মার্কেটের কাছে শত শত মানুষের সামনে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় সাংবাদিক তুহিনকে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102