মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মির্জাপুরে পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৭৬৭ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মির্জাপুরে পরকীয়ার সন্দেহে স্ত্রী রোজিনা আক্তারকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী আব্দুল লতিফের বিরুদ্ধে। সোমবার (১৮ আগস্ট) বিকেলে উপজেলার তরফপুর ইউনিয়নের নামাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রোজিনা আক্তার (৩৫) তরফপুর মুচিরচালা এলাকার হাসমত আলীর মেয়ে। অভিযুক্ত স্বামী আব্দুল লতিফ (৪৬) একই এলাকার খবির উদ্দিনের ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, রোজিনার সঙ্গে অন্য এক যুবকের পরকীয়ার সন্দেহে স্বামী লতিফের সঙ্গে তার কয়েকদিন ধরে বিবাদ চলছিল। এক সপ্তাহ আগে ঝগড়ার জেরে রোজিনা বাবার বাড়িতে চলে যান। পরে রবিবার (১৭ আগস্ট) আপস-মীমাংসার মাধ্যমে স্বামী তাকে আবার বাড়িতে নিয়ে আসেন।

সোমবার দুপুরে দুই সন্তান স্কুলে গেলে বাড়ি ফাঁকা থাকে। এ সুযোগে বিকেলে লতিফ ঘরের খাটে শুয়ে থাকা রোজিনার গলায় কুড়াল দিয়ে কুপিয়ে তাকে হত্যা করেন। বিষয়টি প্রতিবেশীরা টের পেলে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

হত্যাকাণ্ডের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102