মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মির্জাপুরে বাবা-ছেলের মৃত্যু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৫৯৩ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মির্জাপুরে সোয়া দুই ঘণ্টার ব্যবধানে বীর মুক্তিযোদ্ধা আবু সাইদ দলু এবং তার ছেলে এমারত হোসেন তালিশের মৃত্যু হয়েছে।

বুধবার (২০ জুলাই) বিকেল পৌনে ৬টায় ছেলে এমারত হোসেন তালিশ জাতীয় হৃদরোগ এবং রাত ৮টায় বাবা বীর মুক্তিযোদ্ধা আবু সাইদ দলু কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বাবা-ছেলের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বীর মুক্তিযোদ্ধা আবু সাইদ দলু উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ব্যবসায়ী খন্দকার আনোয়ার পারভেজ শাহ আলমের চাচা।

সেখানে বিকেল পৌনে ৬টায় তার মৃত্যু হয়। এর সোয়া দুই ঘণ্টা পর কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুক্তিযোদ্ধা আবু সাইদ দলুর মৃত্যু হয়। বাবা-ছেলের এ মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।বাদ এশা ছেলে এমারত হোসেন তালিশের জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় রাষ্ট্রীয় মর্যাদা ও জানাজা শেষে একই কবরস্থানে ছেলের পাশে বাবাকে দাফন করা হবে বলে উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ব্যবসায়ী খন্দকার আনোয়ার পারভেজ শাহ আলম জানিয়েছেন।

বাবা-ছেলের মৃত্যুর ঘটনায় বিএনপির কেন্দ্রীয় কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক সাংসদ আবুল কালাম আজাদ সিদ্দিকী ও সহসাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাইদ সোহরাব শোক প্রকাশ করেছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102