মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

করটিয়ায় পটকা ফাটিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনতাই

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ৫৬৯ বার পড়া হয়েছে

টাঙ্গাইলে পটকা ফাটিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে সদর উপজেলার করটিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত স্বর্ণ ব্যবসায়ী করটিয়া কর্মকারপাড়ার মৃত সুবর্ণ কর্মকারের ছেলে বিপ্লব কর্মকার।

পুলিশ জানায়, করটিয়া বাজারের ‘মা কালী জুয়েলার্স’-এর স্বত্বাধিকারী বিপ্লব কর্মকার দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন। পথে করটিয়া বাজারের দুর্গা মন্দিরের সামনে পৌঁছালে ওত পেতে থাকা একটি প্রাইভেটকার থেকে ৩-৪ জন দুর্বৃত্ত হঠাৎ পটকা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে তারা বিপ্লব কর্মকারকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। এসময় তার কাছে থাকা স্বর্ণ ও নগদ টাকা ছিনতাই করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

স্থানীয়রা আহত বিপ্লব কর্মকারকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করেন।

এ বিষয়ে টাঙ্গাইল মডেল থানার ওসি তানভীর আহমেদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102