মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কালিহাতীতে সিএনজির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক যাত্রী নিহত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ২৪০ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের কালিহাতীতে সিএনজিচালিত অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক যাত্রী দগ্ধ হয়ে নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল-তারাকান্দি সড়কের নগরবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহত যাত্রীর পরিচয় জানা যায়নি। আহত সিএনজিচালককে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, সিএনজিযোগে টাঙ্গাইল থেকে ভূঞাপুরে যাচ্ছিলেন এক যাত্রী। নগরবাড়ী এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা একটি মাইক্রোবাস সিএনজিটিকে ধাক্কা দেয়। এতে গাড়িটির গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। চালক কোনো রকমে বাইরে বের হতে পারলেও ভেতরে আটকে থাকা যাত্রী পুড়ে মারা যান।

খবর পেয়ে ভূঞাপুর ও এলেঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ভূঞাপুর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার স্বপন আলী বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। আগুনে সিএনজিটি সম্পূর্ণ পুড়ে গেছে। মাইক্রোবাসের ধাক্কার পরপরই সিলিন্ডার বিস্ফোরণে আগুন ছড়িয়ে পড়ে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102