মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মধুপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত, বাসে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ২৯৭ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মধুপুরে একই সড়কে পৃথক দুই দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। এর মধ্যে বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহতের ঘটনায় দুটি বাসে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মধুপুরের গোলাবাড়ি এলাকায় প্রথম দুর্ঘটনাটি ঘটে।

এ সময় দুর্ঘটনায় নিহত মোটরসাইকেল আরোহী জিহাদ মিয়া মধুপুর উপজেলার বাসুদেব বাড়ি এলাকার মাহাদাশ গ্রামের জাকের আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, একটি বিনিময় পরিবহনের বাস মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই জিহাদ নিহত হয়।

ঘটনার পরপরই এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওঠে। তারা দুর্ঘটনা ঘটানো বাসসহ অন্য একটি বিনিময় বাসে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে।

এর আগে একই দিন দুপুর ১২টার দিকে মধুপুর পৌর শহরের কাইতকাই রূপালী রাইচ মিলের সামনে আরো একটি দুর্ঘটনা ঘটে। একটি মাইক্রোবাসের সাথে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালক মজিবর হোসেন (৬০) গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত মজিবর হোসেন গোলাবাড়ী এলাকার বড়বাড়ির মরহুম আছুম উদ্দিনের নাতি ও খলিলুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, দুটি দুর্ঘটনার ব্যাপারে তদন্ত চলছে। সংশ্লিষ্ট যানবাহন জব্দ করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গোলাবাড়ি এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয়দের দাবি, এলাকায় যান চলাচলে বিশৃঙ্খলা ও অতিরিক্ত গতির কারণে নিয়মিত দুর্ঘটনা ঘটছে। তারা দ্রুত সড়ক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102