মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধনবাড়ীতে জোরপূর্বক জমি দখলের চেষ্টা ও গাছ কাটার অভিযোগ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের ধনবাড়ীতে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের চেষ্টা ও গাছ কাটার অভিযোগ উঠেছে। ওই জমিতে থাকা প্রায় অর্ধশতাধিক বিভিন্ন প্রজাতির বনজ গাছ কেটে ফেলেছে। এ ঘটনায় গত শনিবার ধনবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার।

অভিযোগকারী জমির মালিক ইউসুফ আলী জানায়, আমি আমার পৈতৃক সূত্রে পাওয়া বীরতারা মৌজার ৯০১ ও ১৫০৯ নং দাগের মোট ৪৪ শতাংশ জমি দীর্ঘদিন যাবত ভোগদখল করে আসতেছি। প্রতিপক্ষ বিবাদী আওয়ামী লীগ নেতা আব্দুল মান্নান ও বিপ্লব গংরা জমিটি বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে তারা ক্ষমতার প্রভাব খাটিয়ে আমাদের ওপর নানা অত্যাচার করে বাড়িছাড়া করেছে। সেই থেকেই আমার ওই জমিটি জোরপূর্বক দখল করার পাঁয়তারা করছে। শুধু তাই নয় বর্তমানে ওই জমিতে রোপিত গাছ কেটে ফেলেছে। আমি প্রতিবাদ করলে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে মারপিট করতে আসে। তাদের প্রাণনাশের হুমকিতে আমি ও আমার পুরো পরিবার আতঙ্কে রয়েছি। এ ব্যাপারে আমি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। এই ঘটনায় সঠিক বিচার চাই। অভিযুক্তরা হলেন- বালাসুতী গ্রামের মৃত হাতেম আলীর ছেলে আ. মান্নান (৬০), সোলাইমান হোসেনের ছেলে শাহিন মিয়া, আ. করিমের ছেলে মিনহাজ মিয়া (২৮) ও আ. মান্নানের ছেলে বিপ্লব হোসেন (৩২)। এ বিষয়ে জানতে চাইলে ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম শহিদুল্লাহ বলেন, জমি দখল ও গাছ কাটার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেয়া হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102