মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূঞাপুরে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ মিছিল

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ২৬৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ টাঙ্গাইল জেলা আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুল খালেক মন্ডলের সঙ্গে সখিপুরের এমপি প্রার্থী অ্যাডভোকেট আহমেদ আজম খানের অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বীর মুক্তিযোদ্ধারা।

শনিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। কর্মসূচিটি আয়োজন করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, ভুঞাপুর উপজেলা কমান্ড।

অসৌজন্যমূলক আচরণের ঘটনায় অসন্তোষ প্রকাশ করে বীর মুক্তিযোদ্ধারা কার্যালয় থেকে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভুয়াপুর শহীদ মিনারে সমবেত হন এবং সেখানে তারা বক্তব্য রাখেন।

বিক্ষোভকারী মুক্তিযোদ্ধারা জানান, বীর মুক্তিযোদ্ধাদের মর্যাদা রক্ষা করা জাতির দায়িত্ব, এবং এ ধরনের অবমাননা বরদাশত করা হবে না। তারা দেশের সব মুক্তিযোদ্ধাকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানানোর আহ্বান জানান।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. চান মিয়া, জেলা সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা শেখ হাবীব, সাবেক বনিক সমিতির সভাপতি শাজাহান কবীর লিটন, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান ভুটটু, থানা কমান্ডের আহ্বায়ক নুরুজ্জামান, জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আলমগীরসহ টাংগাইলের বিভিন্ন ব্যক্তিত্ব।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102