মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ০২ মে ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

মির্জাপুরে সাংবাদিক হোসনি জুবাইরির মৃত্যু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ২১৯ বার পড়া হয়েছে

টাঙ্গাইল মির্জাপুরের রিপোর্টার ইউনিটির আহ্বায়ক, সাপ্তাহিক বারবেলা, মাসিক চন্দ্রবিন্দু ও অনলাইন পোর্টাল দৈনিক নিউজ টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও প্রকাশক হোসনি জুবাইরি (৪৫) মৃত্যুবরণ করেছেন।

সোমবার সকাল সাড় ৯টায় মির্জাপুর কেন্দ্রীয় জামে মসজিদে জানাযার নামায শেষে হতিয়া চতৈল বাইদ নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মা-বাবা, স্ত্রী, ও বোন রয়েছে।

জুবাইরি মির্জাপুর উপজেলা সদরের দন্ত চিকিৎসক ডাক্তার সানোয়ার হোসেনের ছেলে।

তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বিএনপির জাতীয় কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও টাঙ্গাইল-৭ আসনের সাবেক এমপি, বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী, জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা অধ্যক্ষ আবদুল্যা তালুকদার’ গণঅধিকারের মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন, মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল মোহসীন শিপন, সম্পাদক হারুন অর রশিদ, সাবেক সভাপতি শামসুল ইসলাম সহিদ, মো: জাহাঙ্গীর হোসেনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102