মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কালিহাতীতে খেজুরের রস খেতে গিয়ে কিশোরের মৃত্যু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৩৮৩ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় খেজুরের রস খেয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় তাওহীদ (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন।

রবিবার (৭ ডিসেম্বর) ভোরে উপজেলার নাগবাড়ী ইউনিয়নের পাকুটিয়া বেইলি ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।

নিহত তাওহীদ কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়নের রামপুর দরগাবাড়ী গ্রামের প্রবাসী হারুন অর রশিদের ছেলে। আহত জিহাদ ও হাসানও একই গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, শীত মৌসুমে কালিহাতীর ধানগড়া গ্রামে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে কিশোররা খেজুরের রস খেতে ভোরবেলা যায়। রবিবার ভোরে রামপুর এলাকার নয়জন কিশোর-যুবক তিনটি মোটরসাইকেলযোগে ধানগড়া গ্রামে খেজুরের রস খেতে যান। ফেরার পথে পাকুটিয়া বেইলি ব্রিজ পাড়ে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের লোহার রেলিংয়ে ধাক্কা খায়। এতে তাওহীদ ঘটনাস্থলেই মারা যায়। আর দুইজন গুরুতর আহত হন।

কালিহাতী থানার এসআই শহিদুল্লাহ জানান, আহতদের সঙ্গে থাকা বন্ধুরা তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যান।

কালিহাতী থানার ওসি মো. মাহবুবুর রহমান জানান, দুর্ঘটনার পর আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত কিশোরের মরদেহ কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102