মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৩৯৯ বার পড়া হয়েছে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কাভার্ডভ্যানের পেছনে ট্রাকের ধাক্কায় চালকসহ দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দিবাগত রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কান্দিলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে আহত একজনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

এ সময় মহাসড়কের ঢাকাগামী লেনে কয়েক কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। পুলিশ ও ফায়ার সার্ভিস দুই ঘণ্টা উদ্ধার তৎপরতা চালিয়ে যানচলাচল স্বাভাবিক করে।

নিহতরা হলেন—শেরপুরের শ্রীবরদী উপজেলার ট্রাকচালক সোহেল (৩৫) এবং ট্রাকে থাকা টাঙ্গাইলের বাসাইল উপজেলার হাবলা গ্রামের মৃত মালেক ভূইয়ার ছেলে ব্যবসায়ী আমিনুর ভূইয়া (৬৫)।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, জামালপুর থেকে ঢাকাগামী একটি মালবাহী ট্রাক (যাতে চাল, মুরগি ও হাঁস ছিল) সামনে থাকা কাভার্ড ভ্যনকে পেছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

এলেঙ্গা হাইওয়ে ফাঁড়ির পুলিশ উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। দুর্ঘটনার পর সাময়িক যান চলাচল ব্যাহত হলেও পরে স্বাভাবিক হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102