মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ৪২৭ বার পড়া হয়েছে

টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। এ আয়োজন করে বাংলাদেশ মানবাধিকার কমিশন ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, টাঙ্গাইল জেলা শাখা।

বুধবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও মানবাধিকার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানবাধিকার ও সাংবাদিক নেতা এবং টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ। সভাপতিত্ব করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন, টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ও পুলিশ লাইন্স আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল কাদের।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতাউর রহমান আজাদ। সঞ্চালনা করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন, টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী তাজউদ্দিন আহমেদ রিপন।

এসময় বক্তব্য রাখেন মানবাধিকার বাস্তবায়ন সংস্থার যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আল-রুহী, মানবাধিকার কমিশনের সহ-সভাপতি আলহাজ্জ মোহাম্মদ ফজলুল হক, সাংগঠনিক সম্পাদক মো. মাসুদ রানা, মো. মোমিনুর রহমান মোমিন, শিশু বিষয়ক সম্পাদক চাঁদ সুলতানা, সালিশি সম্পাদক মো. আব্দুল হালিম, টাঙ্গাইল সদর উপজেলা শাখার সভাপতি মো. শফিকুল ইসলাম এবং টাঙ্গাইল পৌর শাখার সভাপতি মো. গোলাম মওলা মিটলুসহ অন্যরা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102