মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সখীপুরে মোটরসাই‌কেল দুর্ঘটনায় তিন শিক্ষার্থী নিহত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

টাঙ্গাই‌লের সখীপুরে মোটরসাই‌কেল দুর্ঘটনায় তিন শিক্ষার্থী নিহত হ‌য়ে‌ছে। সোমবার (২২ ডিসেম্বর) বিকা‌ল সা‌ড়ে ৫টায় উপ‌জেলার বহুরিয়া ইউনিয়নের বেলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে।

নিহত ওই তিন শিক্ষার্থী হ‌লেন- কালিদাস কলতান বিদ্যানিকেতনের নবম শ্রেণির শিক্ষার্থী আবির (১৬), নবম শ্রেণি‌র শিক্ষার্থী লিখন (১৬) ও স্থানীয় ক‌লেজ শিক্ষার্থী সা‌ব্বির আহ‌মেদ (১৯)। নিহত আবির কালিদাস পানাউল্লাহ পাড়া গ্রা‌মের মোহাম্মদ আলীর ছেলে, নিহত লিখন কালিদাস বল্লা চালা গ্রামের মাইনুদ্দিনের ছেলে এবং কা‌লিদাস ফুলঝু‌ড়ি পাড়া গ্রা‌মের আবদুর রউ‌ফের ছে‌লে সা‌ব্বির আহ‌মেদ।

জানা যায়, সোমবার বিকা‌লে স্কুল শিক্ষার্থী দুই বন্ধু আবির ও লিখন মোটরসাই‌কেল‌যো‌গে বেড়া‌তে বের হন। তারা উপ‌জেলার বহুরিয়া ইউনিয়নের বেলতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থে‌কে আসা অপর এক‌টি বেপ‌রোয়া গ‌তির মোটরসাই‌কেলের স‌ঙ্গে মু‌খোমু‌খি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন দ‌ুই মোটরসাই‌কেল আরোহী তিন শিক্ষার্থী। আহত‌দের প্রথ‌মে সখীপুর স্বাস্থ‌্যকম‌প্লে‌ক্সে আনা হ‌লে কর্তব‌্যরত চি‌কিৎসক আবিরকে মৃত ঘোষণা ক‌রেন।

অপর আহত‌দের উন্নত চি‌কিৎসার জন‌্য টাঙ্গাইল ও ঢাকা নেওয়ার প‌থে সন্ধ‌্যায় লিখন ও রাত ৯টার দি‌কে সা‌ব্বির আহ‌মেদ মারা যায়। ‌নিহত আবিরের নানা এছাক মিয়া, কলতান বিদ‌্যা‌নি‌কেত‌নের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে‌ছেন।

এ ব‌্যাপা‌রে সখীপুর থানার ওসি হেলাল উদ্দিন মোটরসাই‌কেল দুর্ঘটনায় তিন শিক্ষার্থী নিহত হওয়ার বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102