টাঙ্গাইলের ভূঞাপুর প্রেস ক্লাবের ২০২৬-২৭ সালের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে দ্বিতীয়বারের মতো সভাপতি হিসেবে মোহাম্মদ আব্দুর রাজ্জাক (দৈনিক কালের কণ্ঠ) ও সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন (আরটিভি ও মানবজমিন) নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তারা। এ ছাড়া ১৩ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি আলীম আকন্দ (আমার দেশ), সহ-সভাপতি সৈয়দ সরোয়ার সাদী রাজু (বিজনেস বাংলাদেশ), যুগ্ম সম্পাদক ইব্রাহীম ভূঁইয়া (প্রতিদিনের সংবাদ), সাংগঠনিক সম্পাদক মামুন সরকার (আমার সংবাদ), কোষাধ্যক্ষ কোরবান আলী তালুকদার (বাংলাদেশ বুলেটিন), ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রফিকুল ইসলাম রবি (দেশকাল), দপ্তর ও পাঠাগার সম্পাদক মাহমুদুল হাসান (এনটিভি)।
কার্যকরী সদস্যরা হলেন- আল আমিন শোভন (আনন্দ টিভি), আব্দুর রশিদ শেখ (ভোরের ডাক), মো. নাসির উদ্দিন (দেশ রূপান্তর) ও তৌফিকুর রহমান মানিক (সময়ের কণ্ঠস্বর)।