মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

কালিহাতীতে চেক জালিয়াতি মামলায় বিএনপির সাবেক নেতা গ্রেফতার

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ৩২২ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের কালিহাতীতে চেক জালিয়াতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক মোজাম্মেল হক হিরোকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার শোলাকোড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মোজাম্মেল হক হিরো এলেঙ্গা পৌরসভার রাজাবাড়ি এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে।

এর আগে গত ২৮ নভেম্বর ‘বিএনপি প্রার্থীর প্রচারণায় ওয়ারেন্টভুক্ত আসামি’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। সংবাদ প্রকাশের পর ব্যাপক আলোচনা ও সমালোচার তৈরি হয়।

কালিহাতী থানা পুলিশ জানা যায়, তার বিরুদ্ধে কালিহাতী থানায় একাধিক চেক জালিয়াতি মামলায় আদালতের জারি করা ওয়ারেন্ট রয়েছে। গ্রেফতারের পর তাকে কালিহাতী থানায় আনা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে এম তৌফিক আজম বলেন, চেক জালিয়াতি মামলার ওয়ারেন্টের ভিত্তিতে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে তাকে গ্রেফতার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে রোববার (২৮ ডিসেম্বর) তাকে আদালতে পাঠানো হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102