মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মধুপুরে বিএডিসি শ্রমিকদের দাবী বাস্তবায়নে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক ::
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৩৪৪ বার পড়া হয়েছে

কৃষি ফার্ম শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ নীতিমালা-২০২৫ বাতিল, ২০১৭ বাস্তবায়ন ও দৈনিক ভিত্তিক শ্রমিকদের নিয়মিতকরণের দাবীতে টাঙ্গাইলের মধুপুরের কাকরাইদ বিএডিসির সকল শ্রমিক ইউনিয়ন ও সমিতির সমন্বয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে রবিবার(১৭ আগস্ট) সকাল ৭ ঘটিকায় উপজেলার কাকরাইদ বিএডিসি ফার্মের যুগ্ম পরিচালকের কার্যালয় ও উপ-পরিচালক(খামার) এর কার্যালয়ের সম্মুখ হতে আলাদা দুটি মিছিল নিয়ে প্রায় ৪শত শ্রমিকের মিছিলটি ফার্মের বিভিন্ন রাস্তা ও কাকরাইদ বাজার পদক্ষিণ করে প্রধান ফটকে এসে তাদের দাবী দাওয়া তুলে ধরে সমাবেশ করে।

সমাবেশ তারা জানান, ২০১৭ সালের কৃষি ফার্ম শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ নীতিমালায় উল্লেখ আছে শ্রমিকরা নিয়মিত ৩০ দিনের বেতন ভাতা ও বিভিন্ন উৎসবে ভাতা পেত এবং ২০২৩ সালে কৃষি মন্ত্রণালয় বিএডিসির চেয়ারম্যানকে অনিয়ম শ্রমিকদেরকে নিয়মিত করণের জন্য ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিলে তা বাস্তবায়ন না করে বর্তমানে ২০২৫ সালে আগের সেই সকল সুবিধা বাতিল করে ২২ দিন কর্মদিবস ধরে বেতন ভাতা প্রদানের প্রতিবাদে এই মিছিল ও সমাবেশ।


বক্তারা আরো বলেন, আমাদের দাবী বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় ভাবে ২৯ জুন ২০২৫ তারিখে ঢাকায় সমাবেশ করে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। দাবী না মানা পর্যন্ত এ আন্দোলন চলবে বলেও তারা জানান।

এ সময় তাদের দাবি বাস্তবায়ন নিয়ে বক্তব্য রাখেন বীজ প্রক্রিয়াজাত করণ কেন্দ্র শ্রমিক ফেডারেশন মধুপুর (রেজি নং-৩১৫১) এর বাঁধন রায়, মো. সাইফুল ইসলাম ও বিএডিসি কৃষি শ্রমিক ইউনিয়ন মধুপুর (রজি নং-৩১৫২) এর মো. আব্দুস সালাম ও শহিদুল ইসলাম প্রমূখ।

এ সময় তারা দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন ও কাজে না ফেরার ঘোষণা দেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102