মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র বন্ধ করুন।

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৫৮৮ বার পড়া হয়েছে

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, হাসিনাও জনগণকে ভয় পেতেন। তেমনি ৭১ সালে যারা এ দেশে গণহত্যার সঙ্গে জড়িত ছিলেন, তারাও জনগণকে ভয় পেয়ে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করতে চায়। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র বন্ধ করুন। আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ। 

 

বুধবার (২০ আগস্ট) দুপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে টাঙ্গাইল শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, সামনে গণতন্ত্র আসবে এটাই স্বাভাবিক। গণতন্ত্র নিয়ে যারাই ষড়যন্ত্র করেছে, তারাই জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে। তাই ষড়যন্ত্র থেকে বিরত থেকে গণতন্ত্রের পথে হাটুন। জনগণ ভোট দিয়ে তাদের পছন্দমতো সরকার গঠন করতে চায়। এ দেশের জনগণ ঠিক করবে কারা দেশের রাষ্ট্র ক্ষমতায় যাবে।

 

তিনি বলেন, বিএনপির প্রায় সাড়ে ৪০০ নেতাকর্মী শহীদ হয়েছেন। বিগত আন্দোলনে ছাত্রদল, যবুদল, কৃষকদল, শ্রমিক দলসহ বিএনপির নেতাকর্মীরা শহীদ হয়েছেন। শত শহীদের রক্তের বিনিময়ে আজকে এই ফ্যাসিবাদের পতন হয়েছে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে।

 

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আমাদের নেত্রীকে অন্যায়ভাবে ৬ বছর জেলে নির্যাতন করেছে। চিকিৎসা ব্যবস্থা পর্যন্ত করতে দেয় নাই। খুনি শেখ হাসিনা দেশের ভোটের রাজনীতি ধ্বংস করেছেন। দিনের ভোট রাতে দিয়েই মানুষের ভোটের অধিকার হরণ করেছে। বিশ্বের দরবারে যাকে বলে নিশি রাতের ভোট ডাকাত সরকার। আজকে ফ্যাসিবাদ পালিয়ে গেছে। দেশের মানুষ ২০১৪, ১৮ ও ২৪ সালে ভোট দিতে পারে নাই। এখন মানুষ ভোট দিয়ে তার পছন্দ মতো সরকার গঠন করতে চায়।

সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামিম আল মামুনের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন— জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদুল হক সানু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তারেকুল ইসলাম ঝলক প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102