মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূঞাপুরে কাদের সিদ্দিকীর অনুষ্ঠানে উত্তেজনা ও মারধরের ঘটনা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৬৬১ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের ভূঞাপুরে কাদের সিদ্দিকীর অনুষ্ঠানে উত্তেজনা ও মারধরের ঘটনা ঘটেছে৷ সমাবেশ শেষে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি রফিকুল ইসলাম রফিকের ছেলের ওপর হামলা চালান স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা।

শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় ভূঞাপুর কেন্দ্রীয় মসজিদের সামনে এ ঘটনা ঘটে৷

এদিকে সমাবেশ শেষে স্থান ত্যাগ করার সময় কাদের সিদ্দিকী বহরকে কেন্দ্র করে স্থানীয় ছাত্রদল ও যুবদল লাঠিসোঁটা নিয়ে দালাল দালাল স্লোগান দিতে থাকে। পরে এক পর্যায়ে পুলিশ পাহারায় স্থান ত্যাগ করেন কাদের সিদ্দিকী।

জানা যায়, শনিবার বিকেলে উপজেলা কাদেরিয়া বাহিনীর উদ্যোগে ভূঞাপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বীর মুক্তিযোদ্ধাদের মহাসমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। সাবেক জেলা কমান্ডার ফজলুর হক বীর প্রতীকের সভাপতিত্বে এসময় বীর মুক্তিযোদ্ধারা ও কৃষক শ্রমিক জনতা লীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে এক পর্যায়ে জয় বাংলা স্লোগানকে কেন্দ্র করে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি রফিকুল ইসলাম রফিকের ছেলের ওপর হামলা করা হয়। এসময় অনুষ্ঠান শেষ করে কাদের সিদ্দিকী স্থান ত্যাগ করার সময় তার গাড়ি বহরের সামনে স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা দালাল দালাল স্লোগান দেন। পরে পুলিশ পাহারায় স্থান ত্যাগ করেন কাদের সিদ্দিকী।

স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, কাদের সিদ্দিকী মুক্তিযোদ্ধা সমাবেশের নামে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করতে চাচ্ছে। কিন্তু ভূঞাপুরের মাটিতে আমরা তা হতে দেবো না৷ ভূঞাপুরে আওয়ামী লীগের কোনো স্থান নেই।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102