মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত

ভূঞাপুরে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি করায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৯৮ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের ভূঞাপুরে অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি, নিরাপত্তাহীন ও ঝুঁকিপূর্ণ স্থানে জ্বালানি রাখা এবং সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করায় পাঁচ প্রতিষ্ঠানকে এক লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে উপজেলার গোবিন্দাসী এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রোমেল।

এ সময় মেসার্স তাহের এন্টারপ্রাইজকে ২৫ হাজার, মাসুদ এন্টারপ্রাইজকে ৭৫ হাজার, বিসমিল্লাহ ট্রেডার্সকে ২৫ হাজার ও গোবিন্দাসী হাটের জায়গা দখল করে দোকান নির্মাণ করায় দুই ব্যক্তিকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহবুব হাসান জানান, গোপন তথ্যের ভিত্তিতে জ্বালানি তেলের অতিরিক্ত দাম রাখার অভিযোগে গোবিন্দাসী এলাকায় উপজেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় অতিরিক্ত দামে জ্বালানি বিক্রি, নিরাপত্তাহীন ও ঝুঁকিপূর্ণভাবে জ্বালানি রাখা এবং সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করায় পাঁচ প্রতিষ্ঠানকে এক লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির রহমানসহ সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102