মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ আলোকদিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে ৭ দোকান ও বিএনপি অফিস পুড়ে ছাই টাংগাইলে সূর্যমূখী চাষে কৃষকের মুখে স্বস্তির হাসি সম্ভাবনার আইসিটি খাতে ১০ লাখ তরুণ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে-আইসিটি মন্ত্রী টাংগাইলে পবিত্র মাহে রমজান উপলক্ষে লেবুর দাম আকাশচুম্বি টাংগাইলে বেড়েছে লেবুর চাহিদা ও দাম

ভূঞাপুরে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ১১ ফার্মেসি মালিককে জরিমানা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের ভূঞাপুরে ডাক্তারের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ ও অনিবন্ধিত ওষুধ রাখার দায়ে ১১ ফার্মেসি মালিককে সাড়ে ৫৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলার পৌর শহরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাহবুব হাসান ও টাঙ্গাইলের ওষুধ তত্ত্বাবধায়ক তাহমিদ জামিল।

উপজেলা নির্বাহী অফিসার জানান, নিয়মিত তদারকি ও অভিযানের অংশ হিসেবে উপজেলা প্রশাসন ও ওষুধ প্রশাসন যৌথভাবে পৌর শহরের বিভিন্ন ফার্মেসিতে অভিযান পরিচালনা করে। এ সময় ডাক্তারের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ ও অনিবন্ধিত ওষুধ রাখার দায়ে ১১ ফার্মেসি মালিককে ৫৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া ফার্মেসি মালিকদের আইন ও বিধি মেনে চলার পরামর্শ দেয়ার পাশাপাশি জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অভিযানে ভূঞাপুর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) লাল মিয়াসহ উপজেলা ও ওষুধ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102