মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ০২ মে ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

শিরোনাম :
দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল মধুপুরে বিভিন্ন এতিমখানায় খেজুর বিতরণ মধুপুরের শালবনের ছায়ায় ঘেরা কালিয়াকুড়ি গ্রাম আজ এক অনন্য মানবতীর্থ

টাঙ্গাইলে ইঞ্জিন বিকল, ঢাকা-উত্তরাঞ্চল রেল যোগাযোগ বন্ধ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৪২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলে কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গেছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে বাসাইল উপজেলার সোনালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনার পর ঢাকার সঙ্গে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে৷

এ ব্যাপারে টাঙ্গাইলের ঘারিন্দা রেলওয়ে পুলিশের ইনর্চাজ আলী আকবর বলেন, টাঙ্গাইলের লোকাল ট্রেনটি ঘারিন্দা রেলস্টেশন থেকে সকাল ৭ টা ৮ মিনিটের দিকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। ট্রেনটি বাসাইল উপজেলার সোনালিয়া গ্রামে পৌঁছালে ইঞ্জিনটি বিকল হয়ে যায়। এতে ঢাকা সঙ্গে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়৷ ঘটনার পর ট্রেনটির ইঞ্জিন মেরামত করার কাজ চলছে৷

তিনি আরও বলেন, গত বছরের ১৬ নভেম্বর ঘারিন্দা রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা টাঙ্গাইল কমিউটার ট্রেনটিতে আগুন দেওয়া হয়েছিল। পরে ট্রেনটি মেরামত করে চলাচল করলেও মাঝে মধ্যেই ইঞ্জিন বিকল হয়ে পড়ছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102