মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

ভূঞাপুরে একদিনে যমুনার পানি বেড়েছে ৩৩ সে.মি.

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ৪৪২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ উজান থেকে নেমে আসা ঢল ও ভারী বর্ষণে টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীর পানি ৩৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১০৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়াও ঝিনাই নদীর পানি বিপদসীমার ৪৬ সেন্টিমিটার নিচ দিয়ে ও ধলেশ্বরী নদীর পানি বিপদসীমার ১৩৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বাড়ছে অন্যান্য নদ-নদীর পানিও। মঙ্গলবার সকালে টাঙ্গাইল জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে পানি বৃদ্ধির ফলে জেলার টাঙ্গাইল সদর, কালিহাতী ও ভূঞাপুর উপজেলার নিচু এলাকায় পানি প্রবেশ করেছে। নষ্ট হয়ে যাচ্ছে পাট, তিলসহ বিভিন্ন ধরনের সবজি। দেখা দিয়েছে বন্যা আতঙ্ক। এছাড়াও কয়েকটি জায়গায় দেখা দিয়েছে ভাঙন। হুমকিতে রয়েছে ঘরবাড়ি, ফসলি জমি, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ মাদ্রাসাসহ নানা স্থাপনা। সাজ্জাদ হোসেন জানান, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে যমুনা, ঝিনাই, ধলেশ্বরীসহ সবক’টি নদীর পানি বাড়ছে।

তবে বড় ধরনের কোনো বন্যার সম্ভাবনা নেই।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102