মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:৪১ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূঞাপুরে গোসলে নেমে বাস হেলপারের মৃত্যু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৬৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের ভূঞাপুরে পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে সোলেমান (১৮) নামে এক বাস হেলপারের মৃত্যু হয়েছে। গত শুক্রবার (৩০ আগস্ট) বিকেলে ভূঞাপুর উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে গেলে এ ঘটনা ঘটে। সোলেমান দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার বাসদেবপুর গ্রামের বাসিন্দা। পেশায় বাস শ্রমিক।

সহকর্মীরা জানায়, সে বাসের হেলপার। গত শুক্রবার (৩০ আগস্ট) দুপুরের পরে ঢাকা থেকে এসে তার সহকর্মীদের সাথে ভূঞাপুর উপজেলা পরিষদ পুকুরে গোসল করতে নেমে ডুবে যায়। তার সাথে থাকা অন্যান্যরা তাকে উদ্ধার করতে পারেনি। পরে খবর পেয়ে ভূঞাপুর ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।

এ ঘটনায় ভূঞাপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা খাদেমুল জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102