মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল

গোপালপুরে বাংলাদেশ শিক্ষক সমিতির কমিটি গঠন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৮০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ বাংলাদেশ শিক্ষক সমিতি টাঙ্গাইলের গোপালপুর উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। এতে সুন্দর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মো. জোবায়েরুল ইসলামকে সভাপতি ও খন্দকার আসাদুজ্জামান একাডেমির সিনিয়র শিক্ষক আমিনুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে এবং ১৭ জন কার্যকারী সদস্য হিসেবে কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (৩১ আগস্ট) দুপুরে সূতী ভিএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে এক সম্মেলন অনুষ্ঠিত হয়।

আব্দুল মান্নান মেমোরিয়াল একাডেমির প্রধান শিক্ষক ওকুবুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র গোপালপুর উপজেলা সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত। খন্দকার আসাদুজ্জামান একাডেমির সিনিয়র শিক্ষক আমিনুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা শহর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, উপজেলা যুবদলের সভাপতি সাইফুল ইসলাম তালুকদার লেলিন, সুন্দর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মো. জোবায়রুল ইসলাম, সাবেক প্রধান শিক্ষক আহম্মদ আলী, পৌর যুবদলের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা জাসাসের সভাপতি শাহনুর আহাম্মেদ সোহাগ ও সাধারণ সম্পাদক খন্দকার শরিফ, বেলায়াত হোসেন মিন্টু, আতিকুর রহমান প্রমূখ। এ সময় উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারি শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102