মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২১৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বেপরোয়া গতির মাইক্রোবাসের ধাক্কায় এক বরযাত্রী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে মির্জাপুর উপজেলার নাটিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এসময় আহত হয়েছেন আরো তিন জন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। নিহত ওই ব্যক্তির নাম সিরাজ মিয়া (৫৫)। তিনি ঢাকা উত্তরা এলাকার বাসীন্দা।

বরযাত্রীদের কয়েকজন জানান, ঢাকা থেকে বরযাত্রী নিয়ে ১২টি গাড়ি টাঙ্গাইল শহরে যাচ্ছিল। এসময় বেপোয়ারা গতির একটি মাইক্রোবাস মির্জাপুর উপজেলার নাটিয়াপড়া এলাকায় পৌঁছালে দাঁড়িয়ে থাকা ইট ভর্তি একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এসময় মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়।

পরে আহত চার জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্মরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন। আইনি প্রক্রিয়া শেষ না করেই মরদেহ নিহতের স্বজনেরা নিয়ে যায়।

এ বিষয়ে গোড়াই হাইওয়ে থানা ও টাঙ্গাইল জেনারেল হাসপাতাল পুলিশ বক্সের সদস্যদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের পাওয়া যায়নি।

টাঙ্গাইল পুলিশ বক্সের এএসআই আলমগীর হোসেন বলেন, “তারা হাসপাতালে গেলেও কোন এন্ট্রি করেনি। পুলিশকেও কিছু না জানিয়ে চলে গেছে।”

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102