মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি মধুপুরে সাবা স্কয়ার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি বাংলাদেশ বনাম ভারত সাফ অনুর্ধ্ব ২০ ফাইনাল বিটিভির সৌজন্যে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সরাসরি সম্প্রচার-২ এপ্রিল

মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে মৃত্যু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ৩০৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে ট্রেনে কাটা পড়ে অনুমান ২০ বছর বয়সী অজ্ঞাত এক তরুণের মৃত্যু হয়েছে। শনিবার ভোর ৪টার দিকে মির্জাপুর রেলস্টেশনের ২০ গজ পূর্ব দিকে এ ঘটনা ঘটে। তবে ট্রেনে কাটা পড়ার আগে তিনি ছিনতাইয়ের শিকার হয়েছিলেন বলে মির্জাপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার কামরুল ইসলামকে জানিয়েছিলেন ওই তরুণ। ভোরের দিকে মির্জাপুর স্টেশন অতিক্রম করা ধূমকেতু এক্সপ্রেসের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করেন। ঘটনার পর টাঙ্গাইল রেলওয়ে ফাঁড়ির পুলিশ তার লাশ নিয়ে গেছে বলে জানা গেছে।

স্টেশন মাস্টার বলেন, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ওই তরুণ স্টেশনে এসে নাটোর যাবে বলে জানায়। কিন্তু রাতে নাটোর যাওয়ার কোনো ব্যবস্থা নেই বলে জানান তিনি।

পরে বাসে চলে যেতে বললে ওই তরুণ তাকে জানান তার মোবাইল মানিব্যাগ ছিনতাই হয়ে গেছে। এ সময় নিজেকে কলেজছাত্র বলেও পরিচয় দেয় সে। তবে কোথায় কীভাবে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে কিংবা নাম পরিচয় সম্পর্কে কিছু না জানিয়েই স্টেশন ত্যাগ করে ওই তরুণ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102