মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৬

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ২৩৯ বার পড়া হয়েছে
ফাইল ছবি

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়া আলুর ট্রাককে অপর ট্রাকের ধাক্কায় ইলিয়াস নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় গোড়াই হাইওয়ে থানার ওসিসহ ৪ পুলিশ সদস্য এবং দুই ট্রাক শ্রমিক আহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ওই শ্রমিক রংপুরের বদরগঞ্জ উপজেলার গুলজার মিয়ার ছেলে বলে জানা গেছে। এ ছাড়া আহতরা হলেন- গোড়াই হাইওয়ে থানার ওসি মাসুদ খান, সার্জেন্ট খাইরুল ইসলাম, কনস্টেবল রাশেদুল ও হারুন, ট্রাক শ্রমিক আল আমিন ও তুষার। জানা গেছে, রংপুর থেকে ঢাকাগামী আলুভর্তি একটি ট্রাক ঘটনাস্থলে এলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে আন্ডারপাসের উপর দিয়ে যান চলাচল বিঘ্নিত হয়। খবর পেয়ে গোড়াই হাইওয়ে থানার ওসি মাসুদ খান ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করার সময় পেছন দিক থেকে আরেকটি ট্রাক দুর্ঘটনাকবলিত ট্রাককে ধাক্কা দেয়। ওসিসহ সাতজন গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে ইলিয়াছকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

মির্জাপুর হাইওয়ে থানার এসআই সিরাজুল ইসলাম বলেন, এ ঘটনায় চালক ও হেল্পার পলাতক রয়েছে। ট্রাক হাইওয়ে থানা হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102