মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাভিপ্রবিতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ৪৪৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষণা সেলের উদ্যোগে বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে “টেকসই উন্নয়নের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ” শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন আগামী (৫ ও ৬ মার্চ ) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩ এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান মঙ্গলবার (৫ মার্চ) সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।

আরো পড়ুনঃ মাভিপ্রবিতে ১৪ প্রার্থীর চাকুরি নিতে ঘুষ দেয়ার ঘটনার তদন্ত কমিটির রিপোর্ট আলোর মুখ দেখেনি

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী রুমানা আলী এমপি।

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. ফরহাদ হোসেনের সভাপতিত্বে সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ওয়ান বাংলাদেশের সভাপতি অধ্যাপক ড. রাশিদুল হাসান, বিষয়ের উপর আলোচনা করবেন মাভাবিপ্রবি’র প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান ও কোষাধ্যক্ষ প্রফেসর ড. সিরাজুল ইসলাম। সম্মেলনে সংশ্লিষ্ট বিষয়ে দেশি বিদেশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকগণ তাদের গবেষণালব্দ উপস্থাপন করবেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102