মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

সোমবার, ২২ জুন ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মধুপুরে দুই দিনব্যাপী সেকেন্ডারি স্কুল টিচার্স অন এডোলসেন্ট হেল্থ ট্রেনিং শুরু

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ১১৬৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে দুই দিনব্যাপী সেকেন্ডারি স্কুল টিচার্স অন এডোলসেন্ট হেল্থ ট্রেনিং শুরু হয়েছে। মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আয়োজিত ট্রেনিং প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইদুর রহমান। আলোচনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রশীদ, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. হেলাল উদ্দিন, স্বাস্থ্য কর্মকর্তা ডা.ফাতেমাতুজ্জ জহুরা, ডা. বিশ্বজিৎ প্রমুখ।

উপজেলার কলেজ ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের কৈশোরকালীন বা বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য বিষয়ে সচেতন করতেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। কৈশোরকালীন সময়ে যাতে শিক্ষার্থীরা সচেতন হয়, বিপদগামী না হয় সে বিষয়ে গুরুত্বরোপ করা হয়। এ সময় মাদক, কিশোর গ্যাং, বাল্য বিয়ে ব্যক্তিগত স্বাস্থ্য সচেতন করতে শিক্ষকদের মাধ্যমে এ ম্যাসেজগুলো প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে সচেতন করতেই শিক্ষকদের এ প্রশিক্ষনের আয়োজন করা হয়। এ প্রশিক্ষণ (১৯ ও ২০ মার্চ) দুই দিনব্যাপী চলবে। প্রশিক্ষনে বিভিন্ন প্রতিষ্ঠানের ৩০ জন শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102