পুলিশে চাকরি দেওয়ার কথা বলে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর নাম ব্যবহার করে প্রতারণার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৮ জুন) শাহবাগ থানার একটি আভিযানিক দল টাঙ্গাইল জেলার ভুঞাপুর থানা এলাকায় অভিযান চালিয়ে মো. এরশাদ আকন্দ (৪৩) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার এরশাদ আকন্দ টাঙ্গাইল জেলার ভুঞাপুর থানার বাসিন্দা।
পরে গত ৪ মে বিকেল ৪টার দিকে রাজধানীর শাহবাগ এলাকার একটি হোটেলের রেস্টুরেন্টে রাজা মন্ডলের কাছ থেকে নগদ ৮ লাখ ৪১ হাজার টাকা গ্রহণ করেন। বাকি টাকা চাকরি হওয়ার পর পরিশোধ করার কথা ছিল।
তবে দীর্ঘ সময় পার হলেও অভিযুক্ত ব্যক্তি চাকরির ব্যবস্থা করতে পারেননি। পরে টাকা ফেরত চাইলে বিভিন্ন সময় কালক্ষেপণ করতে থাকেন। এমনকি তার ব্যবহৃত মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলেও অধিকাংশ সময় ফোন রিসিভ করেন না বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী রাজা মন্ডল দাবি করেন, তিনি ঋণ করে ওই টাকা সংগ্রহ করেছিলেন। বর্তমানে তিনি আর্থিকভাবে চরম সংকটে রয়েছেন। অভিযুক্ত ব্যক্তি চাকরি দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে প্রতারণার মাধ্যমে তার কাছ থেকে ৮ লাখ ৪১ হাজার টাকা আত্মসাৎ করেন বলে তিনি অভিযোগ করেন।
এ বিষয়ে শাহবাগ থানার ওসি (তদন্ত) জাহাঙ্গীর আলম বলেন, “অভিযোগ পাওয়ার পর আমরা দ্রুত কার্যক্রম শুরু করি। পুলিশে চাকরি দেওয়ার নামে প্রায় ৮ লাখ ৪১ হাজার টাকার লেনদেন হয়েছে। অভিযুক্তকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। তাকে আদালতে প্রেরণ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”