মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

শনিবার, ২০ জুন ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

টাংগাইলে ভূগর্ভস্থ পানি শোধনাগার ও উচ্চ জলাধার নির্মাণ কাজের উদ্বোধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

টাঙ্গাইল শহরে একাধিক ভূগর্ভস্থ পানি শোধনাগার ও উচ্চ জলাধারের নির্মাণ কাজের উদ্বোধন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। শুক্রবার (১৯ জুন) সকালে আশেকপুর ও কলেজ পাড়া এলাকায় এসবের উদ্বোধন করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, অতিরিক্ত পুলিশ সুপার মো. আদিবুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. রাইসুল ইসলাম, প্রাক্কলনিক মীর মহসিন উদ্দিন আকাশ, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমীন প্রমুখ।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জানায়, পৌরসভায় পানি সরবরাহ ব্যবস্থার সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্প থেকে টাঙ্গাইল পৌরসভার বিদ্যমান পানি সরবরাহ ব্যবস্থার বাইরেও আরও কিছু উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হচ্ছে।

এর মধ্যে দুটি ভূগর্ভস্থ পানি শোধনাগার (৩৫০ ঘনমিটার/ঘণ্টা পরিশোধন ক্ষমতা সম্পন্ন) ও দুটি উচ্চ জলাধার (৬৮০ ঘনমিটার ধারণ ক্ষমতা সম্পন্ন) নির্মাণ করা হচ্ছে। পানি শোধনাগার নির্মাণ কাজের মোট কার্যাদেশ মূল্য ১৯ কোটি এক লাখ ৩৬ হাজার ৭৯৪ টাকা এবং উচ্চ জলাধার নির্মাণ কাজের মোট কার্যাদেশ মূল্য ৬ কোটি ৪৯ লাখ ৩০ হাজার ৩১১ টাকা।
প্রকল্প বাস্তবায়নের পর পৌরসভার ৪, ৫, ৬, ১৫, ১৬, ১৭ নং ওয়ার্ডের ১৪ কিলোমিটার পাইপলাইন স্থাপনের মাধ্যমে পৌরসভার বিভিন্ন এলাকায় পানি সরবরাহ করা হবে। ইতোমধ্যে প্রকল্পের অন্তর্ভুক্ত ৯টি উৎপাদক নলকূপ স্থাপন কাজ সম্পন্ন হয়েছে।

প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে পৌরবাসীর পানি সংকট অনেকাংশেই নির্মূল হবে বলে আশা করা যাচ্ছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102