মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ধনাবড়ীতে সিপিবির সম্মেলন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ মার্চ, ২০২৪
  • ৩৬৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ “দু:শাসন হঠাও, ব্যবস্থা বদলাও বিকল্প গড়ো’ এই শ্লোগানে টাঙ্গাইলের ধনবাড়ীতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি(সিপিবি)’র দ্বিতীয় উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫মার্চ) বিকেলে এসম্মেলন অনুষ্ঠিত হয়। এর আগে বিকেলে ধনবাড়ী বাসস্ট্যান্ড চত্বরে আয়োজিত এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় ধনবাড়ী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড ইকবাল হোসেন জুপিটার এর সঞ্চালনায় বক্তব্য দেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি(সিপিবি)’র কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেট জুলি তালুকদার, কমরেড মানবেন্দ্র দেব, টাঙ্গাইল জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড ওয়াহিদুজ্জামান মতি, ভূঞাপুর উপজেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড আশরাফ আলী তালুকদার, ধনবাড়ী উপজেলা কমিটির সভাপতি কমরেড আয়ুব আলী খান ও নিজেরা করি সমিতি’র কর্মসূচী সংগঠক তপন কুমার সরকার প্রমূখ।

আলোচনা সভা শেষে ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর-জামালপুর মহাসড়কে একটি র‌্যালী করে। পরে সন্ধ্যায় ইফতার শেষে তার সম্মেলনের কমিটির কার্যক্রম শুরু করা হয়। ১১ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়। কমিটিতে পুনরায় আয়ুব আলী খান কে সভাপতি ও ইকবাল হোসেন জুপিটার কে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102