মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

দেশের মানুষ বাক স্বাধীনতা ফিরে পেয়েছে-সাঈদ সোহরাব

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ২৮০ বার পড়া হয়েছে

মির্জাপুর (টাংগাইল) প্রতিনিধিঃ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংস্কৃতিক সম্পাদক সাইদুর রহমান সাঈদ সোহরাব বলেছেন, ফ্যাসিস্ট সরকারের পতনের পর দেশের মানুষ বাক স্বাধীনতা ফিরে পেয়েছে। সাংবাদিকরা স্বাধীনভাবে সংবাদ পরিবেশন করতে পারছে।

গত শুক্রবার সন্ধ্যায় মির্জাপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞার সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সহসভাপতি হাজী সোহরাব, খন্দকার মোবারক হোসেন, লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন রনি, ভাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান মাসুদ, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাসানুজ্জামান শাহীন আলম প্রমুখ।

প্রধান অতিথি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসীন হল ছাত্র সংসদের সাবেক জিএস সাঈদ সোহরাব তাঁর বক্তৃতায় আরও বলেন, দেশ নায়ক তারেক রহমানের নির্দেশ ‘দলের প্রতিটি নেতাকর্মীকে গঠনমূলক রাজনীতি করতে হবে’ অপরাজনীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হচ্ছে।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার সংবিধান, নির্বাচন কমিশন, বিচার বিভাগ ও দুর্নীতি দমন কমিশনসহ নানা বিষয়ে সংস্কার কাজ করছে। সংস্কার শেষ হলে একটি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে জনগণের ভোটে বিএনপি বিজয়ী হয়ে রাষ্ট্রপরিচালনার দায়িত্ব পাবে।

দেশ পরিচালনা জন্য দেশ নায়ক তারেক রহমান ৩১ দফা প্রস্তাব তৈরি করেছেন। তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে দেশের রাজনীতির গুণগত পরিবর্তন ঘটবে বলে তিনি জানান।

সভায় প্রেসক্লাবের সভাপতি শামসুল ইসলাম সহিদ ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদসহ বিভিন্ন প্রিন্টও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102