মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:০২ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুরে পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল তুলতে গিয়ে একই পরিবারের ৪জন নিহত কেন্দ্রীয় যুবদলের মুন্না-নয়ন পরিষদকে অভিনন্দন জানিয়ে মধুপুরে আনন্দ মিছিল টুংটাং শব্দে মুখর মধুপুরের কামার পল্লী, মজুরী বেশি নেয়ার অভিযোগ গ্রাহকের মধুপুরে গরমে বেরেছে তালের শাঁসের কদর মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

টাংগাইলে ‘জনতার সংযোগ’ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকুর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ব্যতিক্রমী সেবামূলক উদ্যোগ ‘জনতার সংযোগ’ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার বিকেলে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। একই সঙ্গে সদর উপজেলার ১২টি ইউনিয়ন ও তিনটি পৌরসভায় একযোগে ‘জনতার সংযোগ’ বুথের কার্যক্রম শুরু হয়।

উদ্যোগটির মাধ্যমে স্থানীয় জনগণ সরাসরি সুলতান সালাউদ্দিন টুকুর সঙ্গে যোগাযোগ করতে পারবেন। জনসাধারণের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও মতামত সরাসরি জনপ্রতিনিধির কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এ বিশেষ বুথ স্থাপন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, নির্বাচনের সময় প্রতিশ্রুতি ছিল জনগণকে আর জনপ্রতিনিধির কাছে যেতে হবে না, বরং জনপ্রতিনিধিই জনগণের কাছে যাবেন। পাশাপাশি প্রতিটি ইউনিয়নে একটি করে বুথ স্থাপনের কথাও বলা হয়েছিল, যেখানে নির্ধারিত সংযোগব্যবস্থার মাধ্যমে সরাসরি যোগাযোগ করা যাবে। সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হিসেবেই ‘জনতার সংযোগ’ কার্যক্রম চালু করা হয়েছে।

তারা বলেন, এ ব্যবস্থার মাধ্যমে সাধারণ মানুষ সহজেই তাদের সমস্যা, অভিযোগ ও পরামর্শ জানাতে পারবেন। একই সঙ্গে জনপ্রতিনিধিও সরাসরি জনগণের সুবিধা-অসুবিধার খোঁজখবর নিতে পারবেন। ফলে জনসেবার মান আরও বাড়বে।

বক্তারা আরও জানান, এ সেবা ২৪ ঘণ্টা চালু থাকবে এবং সাধারণ মানুষ যেকোনো সময় এ সুবিধা গ্রহণ করতে পারবেন। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী পর্যায়ক্রমে সব কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে বলেও তারা উল্লেখ করেন।

ঘারিন্দা ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান এবং ছাত্রদলের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মির্জা ফয়সালসহ অন্যরা।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা ও সদর উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102