মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ১৭ মে ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি

বাসাইলে কৃষক হত্যা মামলার আসামীর ফাসিঁর দাবিতে মানববন্ধন

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের বাসাইলে কৃষক আনছার আলী হত্যা মামলার আসামি লাভু মিয়ার জামিন নাকচ ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে বাসাইল বাসস্ট্যান্ড চত্বরে নিহতের নিজ গ্রাম কলিয়ার বাসিন্দাদের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। এর আগে তারা কলিয়া বটতলা এলাকা থেকে মিছিলটি নিয়ে বাসাইল জিরো পয়েন্টে জড়ো হয়। মানববন্ধন শেষে তারা মিছিল নিয়ে থানার ভেতরে প্রবেশ করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত আনছার আলীর স্ত্রী জরিনা বেগম, তার ছেলে জুয়েল মিয়া, জসিম মিয়া, স্থানীয় সাবেক ইউপি সদস্য আক্কেল আলী, স্থানীয় বাসিন্দা মিনহাজ মিয়া, ছালমা আক্তার ও আলেয়া বেগম প্রমুখ।

বক্তারা বলেন, ‘অভিযুক্ত লাভু মিয়া ওরফে লেবু মেলেটারী কৃষি জমির আইল কাটাকে কেন্দ্র করে হামলা চালিয়ে কৃষক আনছার আলীকে হত্যা করে। সম্প্রতি লেবু মেলেটারী গ্রেফতার করা হয়েছে। তিনি প্রভাবশালী হওয়ায় জামিনের ব্যাপারে তার পরিবার জোর চেষ্টা চালাচ্ছে। তাকে জামিন না দেওয়ার জন্য আদালতের কাছে জোর দাবি জানান বক্তারা। সেই সঙ্গে লাভু মিয়ার দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।

প্রসঙ্গত, চলতি বছরের ১ ফেব্রুয়ারি সকালে উপজেলার কলিয়া গ্রামে কৃষি জমির আইল কাটাকে কেন্দ্র করে কৃষক আনছার আলীকে হত্যার অভিযোগ ওঠে লেবু মেলেটারীর বিরুদ্ধে। মামলার পর লেবু মেলেটারী আত্মগোপনে চলে যান। পরে ১০ মে টাঙ্গাইল শহরের একটি বাসা থেকে লেবু মেলেটারীকে গ্রেফতার করে র‌্যাব-১৪। বর্তমানে তিনি কারাগারে আছেন।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, ‘মানববন্ধন শেষে নিহতের পরিবার থানায় এসেছিল। আসামি গ্রেফতার হয়েছে। তদন্ত শেষে মামলাটির চার্জশিট দ্রুতই জমা দেওয়া হবে।’

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102