মধুপুরের প্রথম অনলাইন সংবাদপত্র

রবিবার, ১৭ মে ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
মধুপুর শিল্প ও বণিক সমিতির ভবন নির্মাণে বাঁধা সাধারণ সম্পাদকে হুমকি মধুপুরে অপরাধ প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত টাংগাইলের ১২টি উপজেলার ৮১টি স্বাস্থ্যকেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ প্রান্তিক জনগোষ্ঠীর জন্য আগামীতে স্বাস্থ্য কার্ডের কথাও ভাবছে সরকার-তথ্যপ্রযুক্তি মন্ত্রী জনগণ ভালো থাকলে সরকার ভালো থাকবে মধুপুরে-আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষায় মধুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধনবাড়ীতে সাংবাদিকের বাড়ি নির্মাণে বাধা,১০ লাখ টাকা চাঁদা দাবি:মালামাল লুট ঘাটাইলে চাপড়ীতে যাতায়াতের রাস্তায় প্রতিবন্ধকতা, ৯০টি পরিবার অবরুদ্ধ মধুপুরে ঐতিহ্যবাহী শালবন রক্ষায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত টাংগাইল থেকে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন সরাসরি

মির্জাপুরে রশিদ দেওহাটা গ্রামের মানুষের স্বপ্ন পূরণ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

রশিদ দেওহাটা টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার একটি নিভৃত পল্লি। গ্রামের পূর্ব পাড়ায় টিনের ছাউনি ঘেরা একটি মাদরাসা; তার পাশেই সিমেন্টের খুঁটি আর টিনের চালে অল্প পরিসরে দাঁড়িয়ে ছিল একটি ছোট মসজিদ—নাম তার ‘জামিয়া ইসলামিয়া জামে মসজিদ’।

মসজিদে মুসল্লিদের উপস্থিতি বেশ ভালো। তাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল একটি পাকা মসজিদে নামাজ পড়ার। কিন্তু পাকা মসজিদ নির্মাণের জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড় করা ছিল কষ্টসাধ্য।

মুসল্লিদের এই স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে এলেন এই গ্রামেরই লন্ডন প্রবাসী ফরিদা ইয়াসমিন জেসি ও তার প্রতিষ্ঠিত সংগঠন ‘আর্ন অ্যান্ড লিভ ফাউন্ডেশন’।

নির্মাণকাজ শেষে আজ শুক্রবার (১৫ মে) মসজিদটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

মসজিদ নির্মাণ সমন্বয়ক ও আর্ন অ্যান্ড লিভ ফাউন্ডেশনের উপদেষ্টা শাহ আল মাসুদ রানা জানান, তিনতলা ফাউন্ডেশনের ১৮শ’ বর্গফুটের এই মসজিদটি নির্মাণে প্রায় ৪০ লাখ টাকা ব্যয় হয়েছে। যার সিংহভাগ অর্থ জুগিয়েছেন ফরিদা ইয়াসমিন জেসি ও তার প্রতিষ্ঠান।

মাসুদ রানা আরো জানান, শুধু এই গ্রামেই নয়, বরং সারা দেশেই ঘর নির্মাণ, অসহায়দের মাঝে গবাদি পশু ও টিউবওয়েল বিতরণসহ বিভিন্ন সামাজিক কাজ করে যাচ্ছে এই ফাউন্ডেশন।

উদ্বোধন শেষে মসজিদের খতিব মাওলানা আসাদুজ্জামান যখন দোয়া করছিলেন, তখন মুসল্লিরা আবেগাপ্লুত হয়ে অশ্রুসিক্ত চোখে কৃতজ্ঞতা প্রকাশ করেন ফরিদা ইয়াসমিন জেসি ও আর্ন অ্যান্ড লিভ ফাউন্ডেশনের প্রতি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

The Trend (Online Shop)

©২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত (এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়)
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102